ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাগুরা ২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৪:৪৪

মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরির মনোনয়ন বাতিলের দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছে সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালের সমর্থকেরা। সকালে মাগুরা-২ আসনের নির্বাচনী এলাকা সীমাখালি ও মহম্মদপুর উপজেলায় একযোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে সড়কে যান চলাচল ধীরগতিতে চলে আসে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নিতাই রায় চৌধুরী দীর্ঘদিন এলাকাবাসী ও নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ত নন, তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় এবং সংগঠনের ভিত্তিও নেই। এমন একজনকে মনোনয়ন দিলে আসনটি প্রতিপক্ষের কাছে চলে যাওয়ার শঙ্কা তৈরি হবে বলে তারা মনে করেন। এ সময় তারা সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক এমপি কাজী সালিমুল হক কামালসহ তার সমর্থিত বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে কাজী কামাল বলেন, “মাগুরা-২ আসনের জনগণ বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীকে চায় না। আমি রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু জনগণের ভালোবাসায় আবার মাঠে ফিরেছি।”

তিনি আরও জানান, “দুই মাস আগে প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক নেতৃবৃন্দসহ মোট ৫১৩ জন হাইকমান্ডে লিখিতভাবে জানিয়েছেন যে নিতাই রায় চৌধুরীকে তারা চান না। তিনি আগে আলাদা সংগঠন করতেন এবং তার অধিকাংশ অনুসারী জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল।”

কাজী কামাল জানান, আগামী ১৮ তারিখে দলের একটি কর্মসূচি রয়েছে। ওই দিন নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা ঘোষণা করা হবে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত