ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোলে অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ১২:৫৪

যশোরের বেনাপোল পৌরসভার ফায়ার সার্ভিসের সামনে অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইসমাইল হোসেন(১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। যশোর বেনাপোল মহাসড়কের দিঘীরপাড় ফায়ার সার্ভিসের সামনে সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ী ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদের গয়ড়া গ্রামের মমিন হোসেনের ছেলে।
রোববার (১১মে) সকালে বেনাপোল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বাইসাইকেল যোগে বেনাপোল আসার পথে দিঘীরপাড় নামক স্থানে চাউল বোঝাই একটি ট্রাক্টরের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই ইসমাইল হোসেন নামে যুবকের প্রান যায়। নিহত ইসমাইল বেনাপোলের একটি মটরসাইকেল গ্যারেজে মেকানিকের কাজ করত। স্থানীয়রা ট্রাক্টরটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনার পরই বেনাপোল ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 
স্থানীয় দিঘীরপাড়ের এক প্রত্যক্ষদর্শী জানান,দুর্ঘটনার সময় ট্রাক্টর চালক মোবাইল ফোনে কথা বলছিলো একারনেই এই ঘটনা ঘটেছে। 

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা