ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বেনাপোলে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ১:৩

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবিবার (১১ মে) বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত চলাচল প্রতিদিনে ন্যায় স্বাভাবিক রয়েছে। বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এন্ড এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জানান, বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় আজ রবিবার বেনাপোল দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার (১২ মে) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
ডেপুটি ডিরেক্টর মামুন কবীর তরফদার জানান, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় রবিবার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার (১২ মে) সকাল থেকে এ বন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার