ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় পারিবারিক কলহে গৃহবধু খুন; বিচারের দাবীতে বিক্ষোভ


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ২:৫০

কুমিল্লা দাউদকান্দি গৌরিপুর এলাকায় পারিবারিক শত্রুতার জেরে প্রকাশ্যে খুন হওয়া গৃহবধু শামীমা আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার বেলা ১১টায় হাটচান্দিনা এলাকায় বিক্ষোভ করে বিচারের দাবীতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসে মানববন্ধন করে এলাকাবাসী। 

মানববন্ধনে নিহত শামীমার বোন বলেন, প্রায় ছয় মাস আগে পারিবারিক বিরোধের জের ধরে শামীমা আক্তারকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তার স্বামী ও সহযোগীরা। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে এবং এখনো আইনের আওতায় আসেনি। 

প্রশাসন তাদের আটক না করায় বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে শামীমার পরিবারকে। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তাদের দাবী খুনিদের দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

তারা বলেন, এ হত্যাকাণ্ড ৬ মাস পেরিয়ে গেলেও এখনো মুল আসামীকে গ্রেফতার করা হয়নি, হত্যা কারীরা এখনো বিভিন্নভাবে ভয়ভীতি দিয়ে আসছে। তাদেরকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। এসময় মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’