ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ৪:১০

ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার  দুপুরে ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় কৃতি শিক্ষার্থীদের মধ্যে। আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬০২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টফুলে ৬২ জন ও সাধারন মেধায় বৃত্তি পেয়েছে ১২০ জন শিক্ষার্থী। ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রিয়াজুল করিমের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান,  পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেনসহ কয়েকজন সাংবাদিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন  সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ। সংবর্ধনা অনুষ্ঠানে আজকের প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পরামর্শ দেন এবং শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের বিকল্প নেই বলে প্রশংসা করেন। 

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান