ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নিয়োগ ও যোগদানপত্র জাল করে সহকারি প্রধান শিক্ষক


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ৪:৩৫

রাজশাহীর বাঘায় এক মাধ্যমিক বিদ্যলয়ের সহকারি শিক্ষক নিয়োগপত্র ও যোগদানপত্র জাল করে সহকারি প্রধান শিক্ষক পদে নিয়োগ বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। চাকরির অভিজ্ঞতা দিয়ে এবার প্রধান শিক্ষক পদেও নিয়োগের পায়তারা করছেন তিনি।

জানা যায়, ৩০ বছর ধরে রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা মাধ্যমিক বিদ্যালয়ে চাকরিরত শরিফা খাতুন। ১৯৯৪ সালের জানুয়ারি মাসে এইচএসসি পাশ সার্টিফিকেটে সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) হিসেবে যোগদান করেন। ১৯৯৫ সালে প্রথম এমপিওভূ’ক্ত (ইনডেক্স নং-২৫৯৫৪৯) হয়ে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা উত্তোলন করছেন। পরে বিএ পাশ করেছেন মর্মে বেতন স্কেল পরিবর্তনের আবেদন করেন। ১৯৯৭ সালের ২৪ অক্টোবর বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভায় বিএ পাশ করেছেন মর্মে তার বেতন স্কেল ১২০০ টাকা থেকে ১৭২৫ টাকা স্কেলে উন্নীত করার সুপারিশ করা হয়। নিয়ম বহির্ভূত হওয়ায় দ্বিতীয় টাইম স্কেল প্রত্যাখ্যাত হয়। পরে ২০২৩ সালের ১০ জানুয়ারি সহকারি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান এবং এমপিওভূ’ক্ত হন তিনি।

সহকারি প্রধান শিক্ষকের পদে যোগদানের পর থেকে দাখিলকৃত নিবন্ধন সনদ নিয়ে বিতর্ক শুরু হয় এবং সনদ যাচাইয়ের দাবি তোলা হয়। খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালে ১০ জানুয়ারি অনুষ্ঠিত- সহকারি প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন ১০ জন। এর মধ্যে নিয়োগপ্রাপ্ত শরিফা খাতুন তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেন- এসএসসি ১ম বিভাগ-১৯৯৬, এইচএসসি ২য় বিভাগ-১৯৯৩, বিএ (পাশ ) ২য় বিভাগ ১৯৯৬ খ্রিঃ, বিএড-২য় শ্রেণি-২০০০ খ্রিঃ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদপত্র মোতাবেক ১৯৯৬ সালে দ্বিতীয় বিভাগে বিএ পাশ করেন শরিফা খাতুন। (শিক্ষাবর্ষ ১৯৯৪-১৯৯৫ইং,রেজিঃ নম্বর-১৬৮৯২৪,রোল নম্বর-১০৭৪৮৭)। সাময়িক সনদপত্র মোতাবেক ২০০০ সালে বিএড পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন। রোল নম্বর৪৮৩৪,রেজিঃ নম্বর-৬০৫০৩ ,শিক্ষা বর্ষ-১৯৯৯-২০০০ ইং।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, সহকারি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্তির আগে সহকারি শিক্ষকের পদ থেকে পদত্যাগের নিয়ম থাকলেও তা তিনি করেননি। এইচএসসি পাশে সহকারি শিক্ষক পদে নিয়োগ পেলেও সহকারি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ আবেদনে তা তিনি উল্লেখ করেননি। এছাড়াও প্রধান শিক্ষকের শুন্য পদে কোন বিজ্ঞপ্তি দেন নাই। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালিন প্রধান শিক্ষক মোছাঃ হাছনা বানু অবসরে যাওয়ার পর থেকে তিনিই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানতে চাইলে শরিফা খাতুন বলেন, চলতি (মে) মাসের ১ তারিখে পদত্যাগ করেছেন। প্রধান শিক্ষক অবসরে যাওয়ার আগে সহকারি প্রধান শিক্ষক সহ ৫টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, বিশেষজ্ঞ হিসেবে পার্শ্ববর্তী বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ডিজির প্রতিনিধি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। তারা সব কিছু যাচাই-বাছাই করে তাকে নিয়োগ দিয়েছেন। তার সনদ নিয়ে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়, বিদ্বেষমূলক।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান বলেন, সহকারি প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় কোন অনিয়ম হয়নি। লিখিত কোন অভিযাগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ