ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ জন আটক


দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্র‌তি‌নিধি photo দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্র‌তি‌নিধি
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ১:১৪

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সামনে থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  রোববার ১১ মে দুপুরে বিজিবির পক্ষ থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। 

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিন জীবননগর বিওপির হাবিলদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এদেরকে আটক করেন। আটককৃতদের মধ্যে ২ জন শিশু, ৩ জন নারী এবং ৯ জন পুরুষ রয়েছেন। 

বিজিবি জানায়, রোরবার সকালে সীমান্ত ইউনিয়নের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার ঘাটবিল গ্রামের শাহাদত কাজীর ছেলে মোহাম্মদ হাসান কাজী (৩৭), মৃত মোশারফ কাজীর মেয়ে সেলিনা বেগম (৩৫), হাসান কাজীর ছেলে মোহাম্মদ সালমান কাজী (১৫),  মো. শাকিব কাজী (১২), যশোর জেলার বসতপুর গ্রামের মৃত আব্দুর রব মুন্সির ছেলে মো. ইউনুস আলী (৩৬), বহিলাপোতা গ্রামের চান মিয়ার ছেলে মো. হোসেন আলী (৪৯), শাঁখারি পোতা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. আজিজুর রহমান (২৬), বহিলাপোতা গ্রামের মো. ইসলাম মোল্লার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৮), কলসি গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে মোসাম্মৎ আদরী (২৭), ঘীবা গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. সোহেল হোসেন (১৮), চাচরা গ্রামের মোহাম্মদ তবিবুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান (৫০), খুলনা জেলার মুক্তার আলী গাজীর মেয়ে নাজমা খাতুন (৩৬), নোয়াখালী জেলার ওয়াসেকপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. ইলিয়াস (৩৭) এবং খাগড়াছড়ি জেলার হাতির খোদা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ইউসুফ নবী (২৬)।

আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেছে তারা ৬ মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভালো কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবি সদস্যরা রোববার দুপুরের পর ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারীকে থানায় সোপর্দ করেছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত