কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
রংপুরের কাউনিয়ায় দ্রুত গতিতে আসা শাহ আলী নৈশ কোচের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ আলী পরিবহনের একটি নৈশ কোচ ( ঢাকা মেট্রো- ব-১৪-৬২৪৫) উপজেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়কের বুড়াইল ব্রিজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রাম গামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী দুই জন ছিটকে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নিবারন চন্দ্রের ছেলে সঞ্জয় (২৭) এবং একই এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে বেলাল (৪০) কে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে দুর্ঘটনা কবলীত নৈশ কোচটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
Link Copied