তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ ও গবাদি পশু
কুমিল্লার মনোহরগঞ্জে তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ ও তৃণভোজী প্রাণীরাও। প্রচণ্ড গরমে জনজীবন যেখানে বিপর্যস্ত সেখানে একটু স্বস্তির নিশ্বাস ফেলতে চায় গবাদি পশুরাও। গরম সহ্য করতে না পেরে ফসলী মাঠের পাশে একটি পরিত্যক্ত বাড়ীতে আশ্রয় নিতে দেখা গেছে শতাধিক গবাদি পশুকে। উপজেলা সদরের দিশাবন্দ-হাটিরপাড়, ঝলম, তাহিরপুর, ছিখটিয়া, আমতলী মৈশাতুয়া, ডুমুরিয়া, গোয়ালীয়ারা, রশিদপুর সহ ১০/১২ টি গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে এমন চিত্র।
মালিকরা এসব গবাদি পশু সকালবেলা ছেড়ে দেন। সন্ধ্যা হলেই আপন গতিতে তারা নিজ নিজ বাড়ি ফেরে। আহারের সন্ধানে সারাদিন মাঠেই চরে বেড়ায় তারা। সরেজমিনে দুপুরে উপজেলা সদরের পশ্চিম পাশের মাঠে গিয়ে দেখা মেলে ছোট-বড় শতাধিক গবাদি পশুর একটি পাল। সেখানে তীব্র খরতাপে মাঠের একপাশে গাছপালা সমৃদ্ধ একটি ছায়াঘেরা পরিত্যক্ত বাড়ীতে তাদের বিশ্রাম নিতে দেখা গেছে। প্রচণ্ড তাপদাহ যেন তাদের কাবু করে ফেলেছে। দিনের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেলে বিদীর্ণ মাঠের এসব গবাদি পশুরা গাছের নিচে সুশীতল ছায়া পেতে চলে আসে এখানে।কয়েক গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান - প্রতিদিন সকাল হলেই মাঠে নামতে শুরু করে গবাদি পশুর দল। বেলা বাড়ার সাথে সাথে গরু-ছাগলের সংখ্যাও বাড়তে থাকে। মাঠে এখন ফসল নেই। নদীর পাড়ে, জমির আইলে থাকা ঘাস খায় তারা। বিকালে পেট ভরে বাড়িতে যায়। গবাদি পশুর এমন অবাধ বিচরণে বৈরী আবহাওয়ায় বজ্রপাতের মত দুর্ঘটনায় কবলে পড়ার কথা উল্লেখ করেন তারা।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মমিনুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন প্রচণ্ড গরমে গবাদি পশুর ও হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে। তীব্র তাবদাহে হিটস্ট্রোক ও ঝড় বৃষ্টির সময় বর্জাঘাত থেকে রক্ষা পেতে গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে রাখার পরামর্শ দেন তিনি।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied