ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ১৪ জন আটক ৮টি ট্রাক, ৪টি স্কেভেটর মেশিন জব্দ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ৩:৪৩

পদ্মা নদীর তীরবর্তী ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কাটার অভিযোগে পাবনায় ১৪জনকে আটকের পর জেল দেয়াসহ ৮টি ট্রাক, ৪টি স্কেভেটর মেশিন জব্দ করা করেছে পুলিশ। আটককৃতদের তিন মাসের জেল দেয়া হয়েছে। 
রোববার ( ১১ মে) রাতে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুরে অঞ্চলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 
আটককৃতরা হলো-পাবনা সদও উপজেলার কৃষ্টপুর গ্রামের কালু প্রামাণিকের ছেলে জুয়েল (৪০), হেরাজ প্রামাণিকের  ছেলে হৃদয় (২৮), চর চরভাঙ্গা বাড়িয়ার রাসেল বিশ্বাসের ছেলে মারুফ (৪০), বাধেরহাটের সাদেক মন্ডলের ছেলে বাবু মন্ডল (৪০), লাইব্রেরী বাজারের আব্বাস উদ্দিনের ছেলে বাপ্পি (৩২), চরঘোষপুরের মুক্তার মন্ডলের ছেলে হযরত আলী (২৯), বাংলাবাজারের মৃত আকবর আলীর ছেলে মক্কার প্রামাণিক (৬২), মৃত রোস্তম আলীর ছেলে রবিউল ইসলাম (৪৩), গাছপাড়ার জাহের আলী জমির হোসেন (৩৫), চক ছাতিয়ানির মৃত নূর হোসেনের ছেলে সাহাবুল ইসলাম (৪২), চাটমোহরের মৃত নুরুজ্জামানের ছেলে নাহিদ পারভেজ (৩৫), পাবনা শহরের আটুয়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮),কাচারীপাড়ার সিদ্দিক মন্ডলের ছেলে পান্না (৩২), বাংলাবাজারের  সোহরাব প্রামাণিকের ছেলে সাইফুল (৩৫)।
জানা গেছে, জেলার পদ্মার নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ফসলি জমির আবাদ হয়। কৃষকরা সারাদেশে সবজির চাহিদা মিটিয়ে থাকে। সেখানে কৃষকের ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেয়ার শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে  পাবনা সদর উপজেলাধীন চরঘোষপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৮টি ট্রাক, ৪টি স্কেভেটর মেশিন জব্দ এবং জড়িত ১৪জনকে আটক করে তিন মাসের জেল দেয়া হয়। এসময় সেনাবাহিনী, এনএসআই সহকারী পরিচালক, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই অঞ্চলে আজ প্রায় ৫ মাস ধরে ফসলি জমি থেকে মাটি ও বালু কাটা হচ্ছে। সব প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমরা অভিযোগ দিলেও কোন কাজ হয় না। এলাকায় এসে এসব অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে চলে যায়। আবার প্রশাসন মাঝেমধ্যে এসে এদের আটকও করে।  কিন্তু দু-একদিনের মধ্যে জেল থেকে বের হয়ে এসে আবারও মাটি কাটা শুরু করে। এসব বালু ও মাটি কাটার সঙ্গে প্রশাসন ওতপ্রোতভাবে জড়িত বলে অভিযোগ রয়েছে। মাঝেমধ্যে দায়সারা অভিযান চালানো হয়।  স্থায়ীভাবে ফসলি জমি  থেকে বালু ও মাটি কাটা বন্ধের দাবি করেন তারা।
পাবনা সদরের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ  হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে স্থানীয় কিছু দুষ্কৃতকারী চরঘোষপুরে পদ্মা নদীতে অবৈধভাবে উত্তোলন করে আসছিল। যার ফলে উক্ত এলাকায় পরিবেশ নষ্ট হওয়া সহ রাস্তাঘাটের এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আশেপাশের আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। 
এছাড়াও সম্প্রতি মাটিকাটা ট্রাক্টরের নিচে চাঁপা পড়ে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান করে ১৪ জনকে আটক করে জেল দেয়া হয়েছে। অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী