কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ৩জনের মৃত্যু
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :রংপুরের কাউনিয়ায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মহেষা গ্রামের জুম্মারপাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশা গ্রামের বাসিন্দা মোঃ আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২),তাদের ছেলে রহমত আলী (২) ও ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফসানা বেগম স্নেহা (১৬)।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, আশরাফুল তার স্ত্রী ও ভাতিজিকে নিয়ে মোটর সাইকেল যোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুম্মার পার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতিতে একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা প্রাণ হারান।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে