ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ২:৩০

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে বাবুল শেখ (৪০) নামে এক  চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
 সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে। পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিজয় রামপুর গ্রামের বাজারে একটি চায়ের দোকান থেকে বের হয়ে বাড়িতে ফিরছিলেন। তিনি ওই চায়ের দোকানের  অদূরে আমবাগানের পাশে পৌঁছামাত্র দূর্বৃত্তরা তার ওপর হামলা করে।
এ সময় দুর্বৃত্তরা  বাবুল শেখকে চাপাতি দিয়ে উপর্যুপরি কোপায় এবং গুলি করে মৃত্যু নিশ্চিত করে দ্রুত সঠকে পড়ে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন।
কারা, কী কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও নিহতের স্বজনরা। 
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে এবং মঙ্গলবার সকালে  ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের  মর্গে পাঠানো হয়।
ওসি আরো জানান, নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু একজন চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা থানায় দু'টি ও আতাইকুলা থানায় একটি হত্যা মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দলীয় অভ্যন্তরীণ দ্বদ্বের  জেরে তাকে হত্যা করা হতে পারে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী