ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নগরকান্দা খাদ্য গুদামে ধান, চাল ও গম সংগ্রহ ২০২৫ এর শুভ উদ্বোধন


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৮:৫৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলা খাদ্য গুদামে ২০২৫ সালের অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টায় এলএসডি নগরকান্দার আয়োজনে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য তিলোক কুমার ঘোষ।

উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আফজাল হোসেন, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আশিকুর রহমান মোল্যা, নগরকান্দা প্রেসক্লাব সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর ইয়াদ, মাইটিভি প্রতিনিধি শফিকুল ইসলাম জনি, বাঙালি সময় প্রতিনিধি মিজানুর রহমান এবং ইনকিলাব প্রতিনিধি নাসির হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক বিক্রেতা সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বছর সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে— চাল (বোরো সিদ্ধ) ৭৪.০০০ মেট্রিক টন ও ধান (বোরো) ১৭১.০০০ মেট্রিক টন। গমের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা নেই।

সরকার নির্ধারিত মূল্যে চাল প্রতি কেজি ৪৯ টাকা, ধান প্রতি কেজি ৩৬ টাকা এবং গম প্রতি কেজি ৩৬ টাকায় কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হবে। সংগ্রহ কার্যক্রম চলবে ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

“আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন”— এই স্লোগানকে সামনে রেখে উদ্বোধনের প্রথম দিনেই কৃষকদের কাছ থেকে ৩ টন ধান ও ২২ টন চাল সংগ্রহ করা হয়। তবে গমের কোনো সংগ্রহ হয়নি।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা