ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ভারতের পেট্টাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৮:৫৪

যশোরের বেনাপোল স্থলবন্দরের অপরপাশে ভারতের পেট্টাপোল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ ঘটিকায় বিজিবি’র বেনাপোল আইসিপি’র বিপরীতে ভারতের পেট্টাপোল আইসিপি’র সম্মেলন কক্ষে বিজিবি’র খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টর এর মধ্যে সীমান্ত সমন্বয় সভা শুরু হয়। সভায় বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী, পিএসসি এর নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। বিজিবি প্রতিনিধিদলে খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, অন্যান্য স্টাফ অফিসারসহ ৫ সদস্যর একটি দল উপস্থিত ছিলেন। অপরদিকে বিএসএফ কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমার এর নেতৃত্বে ১০ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত ও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানাগেছে।

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা