টুঙ্গিপাড়া চাউল তুলতে গিয়ে ওএমএস ডিলারের হাতে এক যুবক শারীরিক নির্যাতনের শিকার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডে ওএমএস (ওপেন মার্কেট সেল) চাল বিতরণে অনিয়ম ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ডিলার বিভাস হাজরার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা জয় সাহা অভিযোগ করেন, তিনি আর্থিক সমস্যার কারণে প্রায়ই ওএমএস চাল নিতে যান, কিন্তু ডিলার তাকে চাল না দিয়ে ফিরিয়ে দেন। গত ৮ ই মে বৃহস্পতিবার চাল না পেয়ে অনুরোধ করলে ডিলার ও তার সহযোগীরা তাকে মারধর করেন।
জয় সাহা আরও জানান, ডিলার বিভাস হাজরা নিয়মিতভাবে ব্যবসায়ীদের কাছে বড় পরিমাণে চাল বিক্রি করেন, অথচ সাধারণ মানুষকে নির্ধারিত ৫ কেজি চালও দেন না। এছাড়াও, পূর্বে পাটগাতি লঞ্চঘাটের জামিলা বেগমকেও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে বিভাষ হাজরার সাথে কথা বললে তিনি বলেন আমি জয় সাহাকে মারধর করিনি। তবে চাল নেওয়ার সময় একটু ধাক্কাধাক্কি হয়েছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রাজধানী ঢাকায়ও ওএমএস পণ্যের জালিয়াতির অভিযোগে ডিলারকে কারাদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছে। মোহাম্মদপুর এলাকায় ৫ কেজির পরিবর্তে ২০ কেজি আটা বিক্রি ও হিসাবের গড়মিল থাকায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
এই ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে সাধারণ মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ