ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পাঁচবিবির বাগজানা ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৯:৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী । 

মঙ্গলবার বিকেল ৩টায় 
ভূমি অফিস পরিদর্শন কালে কর্মকর্তা ও কর্মচারীদের জনগণ সেবা নিতে এসে যেনো ভূমি অফিসে কোন  ভোগান্তি না হয়, সেদিকে লক্ষ্যে রাখাসহ বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করেন। এ ছাড়াও তিনি ভূমি অফিসের রেকর্ড রুম পরিদর্শন করেন।

পরে তিনি বাগজানা ইউনিয়ন পরিষদে গিয়ে সেখানে গ্রাম আদালত সহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ,  সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল হক, ইউপি সচীব আব্দুল মুমিন, ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ হিস সায়াদ, ইউপি সদস্য কাওছার আলী, খলিলুর রহমান খলিল প্রমুখ।

শেষে উপজেলার বাগজানা ইউনিয়নের খোর্দ্দা মশগুল ও জীবনপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ