২৭০ জন অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করলেন মাগুরা জেলা পরিষদ।
মাগুরা জেলা পরিষদের অর্থায়নে অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে,উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৮ টি বিদ্যালয়ের মোট ২৭০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীকে ব্যাগ ও টিফিন বক্স দেওয়া হয়। এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীকে ব্যাগ, টিফিন বক্স ও জুতা দেওয়া হয়। এছাড়াও মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, প্রধান নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুজ্জামান খান সহ আরো অনেকেই
অনুষ্ঠানে প্রধান নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বলেন, গাছকে যেমন পরিচর্যা করলে সুন্দর ফুল ও ফল পাওয়া যায় তেমনি শিক্ষার্থীদের পরিচর্যা করলে ভবিষ্যতে তাদের কাছ থেকে ভালো ফলাফল পাওয়া যাবে। কেননা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের অনেক ভূমিকা রয়েছে।
এছাড়াও জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, আমরা আশা করি এই শিক্ষার্থীরাই একটা সময় দেশের হাল ধরবে, এই দেশের সুনাগরিক হিসাবে তারা যেন গড়ে উঠতে পারে, সে ধরনের নেতৃত্ব তারা যেন দিতে পারে, তারা অবশ্যই পড়াশোনায় মনোযোগী হবে পড়াশোনার মাধ্যমেই এদেশকে নতুন করে গড়ে তুলবে।
সাইকেল পেয়ে শিক্ষার্থীরা বলেন স্কুল থেকে আমাদের বাড়ি অনেক দূরে হওয়ায় যথাসময়ে স্কুলে পৌঁছাতে পারতাম না, সাইকেল পেয়ে আমরা অনেক আনন্দিত, এখন যথাসময়ে স্কুলে পৌঁছাতে পারবো, ক্লাসে মনোযোগী হতে পারব
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন