চাঁদপুরে নতুন ঘর পাচ্ছেন নব্বই বছর বয়সী অসহায় পুতুল
চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সার্বিক সহযোগিতায় নব্বই বছর বয়সী অসহায় পুতুল দাস পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে শহরের উকিল পাড়া মুচি বাড়িতে অসহায় পুতুলের জরাজীর্ণ ঘরটি সরেজমিন নির্মাণ কাজ পরিদর্শন করেন যুবদল নেতা আকাশসহ অন্যান্যরা।
সম্প্রতি সময়ে পুতুল পরিবারের জরাজীর্ণ ঘরের ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর দৃষ্টি আসে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ঘর নির্মাণ করে দেয়ার জন্য নির্দেশনা দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদককে।
তারই ধারাবাহিকতায় খুব দ্রুত সময়ের মধ্যে পুতুলের ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঘর নির্মাণ কাজ সম্পন্ন হবে।
নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে অনুভুতি জানিয়ে অসহায় পুতুল দাস শেখ ফরিদ আহমেদ মানিক ও নুরুল আমিন খান আকাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তারা ঘর নির্মাণ করে দিচ্ছে নতুনভাবে। বৃষ্টির সময় ঘরে থাকা কষ্টকর ছিলো। চালের মধ্যে ছিদ্র থাকায় পানি পড়তো। সামনে শীত মৌসুম। ঘরটি পাওয়ায় আমাদের আর কষ্ট করতে হবে না।
জেলা যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ বলেন, নব্বই বছর বয়সী পুতুল দাস পরিবারের অসহায় দিনাতিপাত আমি নিজেই দেখেছি। উনার এই ঘর নির্মাণ করে দিতে পেরে আনন্দিত। এই ধরণের কাজগুলো আমাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আরো অনুপ্রাণিত করবে।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬