ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

যেকোন মূল্যে আগামী সংসদ নির্বাচন করার ঘোষণা গিয়াস কাদেরের


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ৩:২

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দীন কাদের চৌধুরী রাউজান থেকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কঠোর বার্তা দিয়ে বলেছেন, ‘যতদিনপর্যন্ত এই দেশের মানুষের রক্তের সাথে আমার রক্ত মিশে আছে, ততদিন আমাকে ভোট থেকে কেউ বাদ দিতে পারবেনা।’ তিনি আরও বলেন, "আমার রক্ত, আমার পরিবারের রক্ত যতদিন রাউজানবাসীর সাথে মিশে আছে, ততক্ষণ আপনাদের কেউ বঞ্চিত করতে পারবেনা। আমরা আছি, আমরা থাকবো। যেকোন মূল্যে আমি আগামী নির্বাচন করবো।” তিনি শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাউজান সরকারি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাউজান উপজেলা ও পৌরসভা, সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মদের সঞ্চালনায় তিনি আরো বলেন, এই জাতিকে শহীদ জিয়া সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের যে পট পরিবর্তন করেছিল, তা জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। এটিকে অস্বীকার করার সুযোগ নেই। শহীদ জিয়া রূপরেখার মাধ্যমে দেশ ও জাতিকে পুর্নগঠন করেছেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ মঞ্জুরুল আলম, উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, বিএনপি নেতা মোসলেম উদ্দিন, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, বিএনপি নেতা ফয়জুল ইসলাম টিপু চেয়ারম্যান, বিএনপি নেতা এইচ. এম. ইকবাল হাসান, দিদারুল আলম চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান সোহেল, মোজাম্মেল হক, ইউসুপ তালুকদার, মো. মাসুদ, একরাম মিয়া, শাহাজান শাকিল, ইকবাল চৌধুরী, মো. ফরিদ, নুরুল আলম, শামসুল আলম বাবু, রুমান, এস. এম. ইউছুপ, সরোয়ার মঞ্জু, এডভোকেট তাজুল ইসলাম, এডভোকেট ইমন, নিজাম উদ্দীন, মো. হারুন, এনাম উল্লাহ, মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ মুমিন, মো. আজম, জানে আলম, নজরুল ইসলাম, জাহাঙ্গীর মিয়াজি, আবু হোসেন, সেলিম উদ্দিন, কামাল উদ্দিন, সাহাবউদ্দিন, তসলিম উদ্দিন, ছোটেন আজম, জাহেদ, মো. আলী সুমন, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল চৌধুরী প্রমুখ। গিয়াস কাদের তার বক্তব্য আরো বলেন, ‘রাউজানকে বাংলাদেশের একটি কলংকিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাউজানে নাকি এখন ভাড়াটিয়া এখন কিলার পাওয়া যায়। যারা মানুষ মারে, ভাড়াটিয়া আছে, তাদের স্থান আর সমাজে দেয়া যাবেনা। রাউজানবাসী আর কলংকিত হতে চায়না। দিনের দুপুরে মানুষ মারার স্বাধীনতা চায় না। রাউজানে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকান্ড যেকোন কিছুর বিনিময়ে বন্ধ করতে হবে।’ অনুষ্ঠানে রাউজানের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী ব্যানার, পোস্টার ও স্লোগান নিয়ে সমাবেশে যোগ দেন। সমগ্র কলেজ মাঠে ছিল জনস্রোত, শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে সমাবেশটি সম্পন্ন হয়। সমাবেশ শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র