ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে জামায়াত প্রার্থী ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সাথে সাংবাদিকদের মতবিনিময়


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ৩:২৩

‘‘চলো এক সাথে গড়ি বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পৌরশহরের পশ্চিমগাঁও সামনির পুল সংলগ্ন প্রধান নির্বাচনী কার্যালয়ে লাকসাম-মনোহরগঞ্জ অবস্থানরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা শাখা আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থী (দাঁড়িপাল্লা) প্রতীক  ড. ছৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা নারী ও শিশু দমন প্রসিকিউটর পিপি এড. বদিউল আলম সুজন সহ লাকসাম উপজেলা ও পৌরসভা সভা শাখার জামায়াতে ইসলামী বাংলাদেশ এর নেতৃবৃন্দ। 
প্রধান অতিথি  ড. ছৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী তার বক্তব্যে বলেন, আমরা ১০ দলীয় জোট হয়ে এবার নির্বাচন করছি। মতবিনিময় সভায় তিনি আরও বলেন আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা সমাজের দর্পণ। আমাদের ভুলক্রুটি হলে বলবেন। আমরা কেউ আইনের উর্ধ্বে  নয়। পরে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।  

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত