ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী অঙ্গীকার


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ৩:২২

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে অবহেলিত নড়াইলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, নড়াইল জেলা হাসপাতালে দ্রুত ২৫০ শয্যা চালুকরণ, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধি এবং গ্রামীণ স্বাস্থ্যখাতের আধুনিকায়নে তিনি কাজ করবেন। এছাড়া বিসিক শিল্পনগরী স্থাপন, নদী ভাঙন রোধ, ফোরলেন সড়ক নির্মাণ এবং কৃষি খাতে বিপ্লব ঘটানোর মাধ্যমে কৃষকদের ভাগ্যের উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। প্রতীক গ্রহণের পর দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে ড. ফরহাদ বলেন, সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু