ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ৩:১১

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মধুখালী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সরকারি আইন উদ্দিন কলেজ প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুব আলম শাহ এবং ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ

এছাড়াও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রওশনা জাহান, উপজেলা নির্বাচন অফিসার শেখ মোঃ আদিলসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রশিক্ষণ কর্মশালায় মধুখালী উপজেলার ৭৯টি ভোটকেন্দ্রের ৩৮৬টি ভোটকক্ষের জন্য নিয়োজিত মোট ১ হাজার ২৯৮ জন ভোটকর্মী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নির্বাচন সংক্রান্ত আইন-কানুন, ভোটগ্রহণের পদ্ধতি, দায়িত্ব পালন, ভোটগ্রহণকালে করণীয় ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা ২২ ও ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত