প্রচারণার শুরুতেই কাউনিয়াজুড়ে বিএনপির গণজোয়ার
চূড়ান্ত প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) সংসদীয় আসনের কাউনিয়া উপজেলাজুড়ে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির এসব মিছিল জনসমুদ্রে পরিণত হয়।
উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলগুলো। নেতাকর্মীদের স্লোগান, ব্যানার ও মিছিলের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
উপজেলা সদরে অনুষ্ঠিত প্রধান মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব আলম, যুগ্ম সম্পাদক মতিউর রহমান ও মানিক সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু এবং রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মুক্তি, যুবনেতা রাশেদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বির, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক গফুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতারা তাঁদের বক্তব্যে বলেন, “ধানের শীষের জোয়ার এসেছে। কাউনিয়া-পীরগাছার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে উপজেলা সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”
বক্তারা আরও বলেন, জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে— বিএনপির পক্ষে জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই গণজোয়ারই আসন্ন নির্বাচনে বিজয়ের প্রধান শক্তি হয়ে উঠবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ