সৌহার্দ্যের বার্তা দিয়ে একই মঞ্চে সিরাজগঞ্জ-৩ আসনের তিন প্রার্থীর ইশতেহার ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনের তিনজন সংসদ সদস্য প্রার্থী ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই মঞ্চে দাঁড়িয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার পাঠ করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরের মুক্তমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রার্থীরা তাঁদের ইশতেহারের মূল দিক, উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি তাঁরা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক (ধানের শীষ), ১০ দলীয় জোটের প্রার্থী মুফতি আব্দুর রউফ (রিকশা) এবং স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিন (ঘোড়া)। তবে জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক (লাঙ্গল) সভায় উপস্থিত ছিলেন না।
একই মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ অবস্থান ও শালীন বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। তাঁদের মতে, এ ধরনের ইতিবাচক রাজনৈতিক চর্চা গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।
স্থানীয় জনগণ আশা প্রকাশ করেন, নির্বাচনে যিনি বিজয়ী হবেন, তিনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।
সভায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা