ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিজিবির অভিযানে কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেপ্তার ১


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ৩:১২

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছেন বিজিবি। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সীমান্তের বিবিরবাজার বিওপির ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর নামক এলাকায় এসব অভিযান চালানো হয়।

বুধবার (২১ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা সীমান্তের বিবিরবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর নামক স্থানে বিজিবি টহল দল অভিযান চালিয়ে ৯৬ বোতল বিয়ার, ৪৫ বোতাল মদ জব্দ করে এবং ৩টি দেশীয় অস্ত্রসহ ১ জন আসামি গ্রেপ্তার করে। জব্দ মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯৬ হাজার টাকা।

এ ছাড়াও বুধবার বিকেলে পৃথক আরেকটি অভিযানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানি মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় সর্বমোট ৪৪ লাখ ৮৮ হাজার ৬১০ টাকার মালামাল জব্দ করে। অভিযানে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যসমূহ বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, কুমিল্লা সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর এলাকায় কোনো ধরনের অপরাধ সংগঠিত হতে দেওয়া হবে না, এ জন্য কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি প্রস্তুত রয়েছে।

 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ