ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রুয়েটে সুষ্ঠুভাবে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ৩:১০

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি)
ভর্তি পরীক্ষায় ১৪ টি বিভাগের ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে সর্বমোট ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি এবারই প্রথম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষার আয়োজন করা হয়।

রুয়েট ও বুয়েটের বিভিন্ন ভবনে “ক” গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২ টায়। এছাড়া রুয়েটে “খ” গ্রুপের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর সোয়া ১ টায়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সর্বমোট ১৮ হাজার ২৭৭ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। যার মধ্যে রুয়েটে ৮ হাজার ৪৭৭ জন ও বুয়েটে ৯ হাজার ৮০০ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। যাদের মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত রুয়েট ও বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে সর্বমোট ১৫ হাজার ৫৬৭ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে রুয়েটে ৬ হাজার ৮৭৮ জন ও বুয়েটে অংশগ্রহণ করেছে ৮ হাজার ৬৮৯ জন ছাত্র-ছাত্রী। রুয়েটে উপস্থিতি প্রায় ৮১.১৪% ও বুয়েটে উপস্থিতি প্রায় ৮৮.৬৬% অর্থাৎ উভয় কেন্দ্র্রে ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৮৫%।

এদিন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়োজিত ছিলো।

সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মূখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃজ্ঞতা জানিয়েছেন।

চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের ফলাফল ও নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ০৬ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষার ফলাফল http://admission.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এমএসএম / এমএসএম

বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

যশোরে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ১

মান্দার ৮ কিলোমিটার সড়ক,আমলাতান্ত্রিক জটিলতায় দুর্ভোগে পথচারীরা

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ