এলজিইডি ক্রিলিকের সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ১৩ মে এলজিইডি ক্রিলিকের সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর দিনব্যাপি সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি (সিসিসি)-এর পঞ্চম সভা আগারগাঁও প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গ্রীন ক্লাইমেট ফান্ড, জার্মান উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকার এর আর্থিক সহায়তাপুষ্ট ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্পের আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, যা স্থানীয় অবকাঠামো উন্নয়নে প্রকল্প প্রণয়ন, ডিজাইন, বাস্তবায়ন ও মূল্যায়ণে জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতাকে মূলধারায় সম্পৃক্ত করতে সহায়তা করবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রিলিক নিয়ে আমাদের সবার একটি বড় স্বপ্ন আছে। ক্রিলিক এলজিইডির একটি পরিপূর্ণ জ্ঞান ভান্ডারে পরিণত হবে। ক্রিলিককে একটি সেন্টার অব এক্সিলেন্স হিসেবে জনপ্রিয় করার জন্য যা যা প্রয়োজন তা এলজিইডি করবে।
সভায় ক্রিলিকের ওভারভিউ আপডেট ও ক্লাইমেট রেজিলিয়েন্ট টুলস (সিআরটি) এর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং অ্যানুয়াল এডাপটেশন এওয়ার্ড প্রদানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সভায় যোগদানকারীগণ তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করে ক্রিলিককে আরও প্রতিষ্ঠিত করতে সহযোগিতা অব্যহত রাখতে প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন মনিটরিং, অডিট, প্রকিউরমেন্ট ও আইসিটি ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, মোঃ আখতার হোসেন, মোঃ বেলাল হুসাইন, সৈয়দ শফিকুল ইসলাম, সৈয়দা আসমা খাতুন, আবু সালেহ মোঃ হানিফ। ক্রিম প্রকল্প পরিচালক মোঃ আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিউল্লাহ, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সাদিয়া শারমীন, মোঃ সাদ্দাম হোসেন, সহকারী প্রকৌশলী আফিফা সুলতানা প্রীতুল ও অর্পণ পাল, আইডিসি-ক্রিলিকের টিম লিডার ডান বুম এবং পরামর্শকবৃন্দ।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার