বেনাপোল কাস্টমসের কলম বিরতিতে অচল বেনাপোল বন্দর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ বুধবার (১৪ মে) সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউসের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি শুরু করেছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কলম বিরতি চলবে বলে জানাগেছে।
উল্লেখ্য মঙ্গলবার (১৩ মে) আগারগাঁও এনবিআরের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে কর্মকর্তা-কর্মচারীরা ্আগামী তিন দিনের কলম বিরতির ঘোষণা দেন। নুতন অধ্যাদেশ বাতিলের দাবি আদায় না হলে ১৭ মে নতুন কর্মসূচি ঘোষণা দেই।
এ বিষয়ে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল কাস্টম হাউসে কর্তকর্তা-কর্মচারীরা কলম বিরতি শুরু করায় স্থবির হয়ে পড়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। যে কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সহ পণ্য খালাস বন্ধ রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন বলেন, বেনাপোল কাস্টমসের কলম বিরতির কারনে রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন করতে না পারায় আমদানি কারকরা ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া প্রতিদিনের যে রাজস্ব লক্ষ্যমাত্রা থাকে তা আজ অর্জিত হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরী।
সিঅ্যান্ডএফ কর্মচারি রোকনুজ্জামান রোকন বলেন,আজ সকাল থেকে বেনাপোল কাস্টমস হাউসের পক্ষ থেকে প্রধান ফটকে ঝুলিয়ে দেয়া হয়েছে কলমবিরতির ব্যানার। সকালে অফিসের কার্যক্রম ৯ টায় শুরু হলেও কোন কর্মকর্তা কর্মচারীকে টেবিলে দেখা যায়নি। তবে শুল্ক ভবনের ছয় তলায় কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করছে বলে জানা গেছে।
এদিকে এ আন্দোলন কর্মসূচির ব্যাপারে বেনাপোল কাস্টমসের উদ্ধোতন কোনো কর্মকর্তা মিডিয়াকে বক্তব্য দিতে রাজি হয়নি।
এমএসএম / এমএসএম
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি