লালবাগে মোবাইল দোকানে চুরি: চোরাই মোবাইল, নগদ টাকা ও তালা ভাঙার সরঞ্জামসহ গ্রেফতার ২
রাজধানীর লালবাগ এলাকায় একটি মোবাইল ফোনের দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় চোরাই মোবাইল, নগদ টাকা ও তালা ভাঙার সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—আমিনুল ফকির (৩৩) ও মিরাজ (৩৭)। উভয়ের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার নতুন আন্ডারচর এলাকায়।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)–এর দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) জুয়েল চাকমা ও অফিসার ইনচার্জ মো. মোস্তাফা কামাল খানের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, মো. আব্দুর রহিম (৩৩) নামের এক ব্যক্তি ১৪ মে লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন। তিনি জানান, ২৬ এপ্রিল রাত আনুমানিক ৩টা ৫০ মিনিট থেকে ৪টা ৩৫ মিনিটের মধ্যে লালবাগ থানাধীন শেখ সাহেব বাজার এলাকার ‘মদিনা ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল বাজার’ নামের তার দোকানে চুরির ঘটনা ঘটে।
ঘটনার দিন সকালে দোকানের কর্মচারী মো. সাকিব দোকানে এসে তালা ভাঙা দেখতে পান এবং দোকানমালিককে ফোনে বিষয়টি জানান। মালিক দ্রুত ঘটনাস্থলে এসে দেখতে পান, দোকানের শাটারের তালা ভাঙা এবং ক্যাশবক্স খোলা। দোকানে রক্ষিত নগদ অর্থ এবং বিক্রির জন্য সংরক্ষিত বাটন ও স্মার্ট মোবাইল সেটগুলো চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় চোরেরা তালা ভেঙে দোকানে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।
মামলা রুজুর (মামলা নম্বর-১২, তারিখ: ১৪/০৫/২০২৫; ধারা: ৪৫৭/৩৮০ দণ্ডবিধি) পর পুলিশ চোর শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে। অভিযানের ধারাবাহিকতায় ১৪ মে সকাল ৯টা ৪০ মিনিটে মাদারীপুর জেলার কালকিনি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
আসামিদের কাছ থেকে ৯টি চোরাই মোবাইল ফোন, ৯,০০০ টাকা নগদ এবং তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
আবিদ রহমান / আবিদ রহমান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার