ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রংপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা আলতাব গ্রেফতার


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১৫-৫-২০২৫ দুপুর ৪:২৭

রংপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালেদ আলতাব গ্রেফতার হয়েছেন। বুধবার (১৪ মে) রাতে রংপুর মহানগরীর কামাল কাছনা খাঁনপট্টি গলির আমিন গার্ডেনের বাসা থেকে এলাকাবাসীর সহোযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে এলাকায় স্বাধীনতার ইতিহাস বিকৃতি, ভূমি দস্যুতা, অবৈধ সম্পদের মালিক হওয়া,বিগত সময়ে বিএনপি নেতা শাহজাহান কে অপহরণসহ নানা অভিযোগে আলোচিত এই নেতা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গণ-অভ্যুত্থান মামলা পলাতক আসামি আনোয়ারুল ইসলামের  আস্থাভাজন ও প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খোলার সাহস পাইনি। সর্বশেষ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে হামলার অপরাধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা হয় যার মামলা নম্বর ১২। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আব্দুল খালেদ আলতাবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 
উল্লেখ্য গত ১০ই মে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় নিউজ হওয়ায় নড়ে চড়ে বসে প্রশাসন। অবশেষে গতকাল বুধবার রাতে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়