ঢাকা বুধবার, ৪ মার্চ, ২০২৬

কাউনিয়ায় সরকারি টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১৫-৫-২০২৫ বিকাল ৫:২১

সরকারি টাকা আত্মসাত, টাকার বিনিময়ে সরকারি বিভিন্ন ভাতাভুগীদের সেবা দেয়াসহ নানা অনিয়মের অভিযোগে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। 
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ নুরে আলম স্বাক্ষরিত ৪৬,০০,৮৫০০,০০০,০১৭,২৭,০০০৫,২৪-৩২৫ স্মারকে জানাগেছে, রংপুর জেলার কাউনিয়া উপজেলাধীন ১নং সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আশরাফুল ইসলাম এর বিরুদ্ধে একই ইউনিয়ন পরিষদের ১২ (বারো) জন সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তার উত্থাপিত হয়েছে এবং উত্থাপিত ৬টি অভিযোগ যথাঃ ১১ ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দকৃত টাকা দিয়ে নিজের পুকুরপাড়ে ওয়াল নির্মাণ: ২) ট্রেড লাইসেন্স, বসতবাড়ীর ট্যাক্স, হাট-বাজারের যোক্স এর টাকা ইউনিয়ন পরিষদের ব্যাংক একাউন্টে জমা প্রদান না করে আত্মসাৎ, ৩) ইউনিয়ন পরিষদের জন্য বিভিন্ন প্রকল্প (কাবিখা ও কাবিটা) হতে বরাদ্দকৃত অর্থ কাজ না করে আত্মসাৎ। ৪) টিসিবি এবং ভিডব্লিউভি এর পন্য অসহায়দের বিনা খরচে বরাদ্দ না দিয়ে। কার্ডের বিপরীতে অর্থ গ্রহণ, ৫১ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর গাছ বিক্রির অর্থ আত্মসাৎ; এবং ৬) চেয়ারম্যানের কাজকর্মে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যগণ হিসাব চাওয়ায় বিভিন্নভাবে হুমকি এবং অসদাচরণ এর অভিযোগ সরেজমিন তদন্তে প্রমাণিত হয়েছে। যেহেতু, উক্ত অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯(৩) ধারা অনুযায়ী উপজেলা কৃষি অফিসার, কাউনিয়া, রংপুরকে তদন্তকারী কর্মকর্তা ও পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হলে উক্ত পর্যবেক্ষকের উপস্থিতিতে বিশেষ সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে অনাস্থা প্রস্তাবের পক্ষে উক্ত ইউনিয়ন পরিষদের সদস্যগণ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন; যেহেতু, রংপুর জেলার কাউনিয়া উপজেলাধীন ১নং সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আশরাফুল ইসলামের বিরুদ্ধে একই ইউনিয়ন পরিষদের সদস্যগণ কর্তৃক অনাস্থা প্রস্তাবের সাথে আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এবং উক্ত ইউনিয়ন পরিষদের ১২ (বার) জন সদস্য কর্তৃক উন্মুক্ত আলোচনার মাধ্যমে অনাস্থা প্রস্তাবের পক্ষে মতামত প্রদান করায় বর্ণিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক জনস্বার্থে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করা সমীচীন হবে না মর্মে বিবেচিত হওয়ায় জেলা প্রশাসক, রংপুর এর প্রেরিত অনাস্থা প্রস্তাবটি সরকার কর্তৃক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯(১৩) ধারা অনুযায়ী অনুমোদিত হয়েছে:
সেহেতু, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী সরকার কর্তৃক জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় ১নং সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আশরাফুল ইসলাম এর পদটি একই আইনের ৩৫(১)(ড) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হলো।

এমএসএম / এমএসএম

শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস

৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমানা

সমবায়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কাউনিয়ায় বার্ষিক সভা অনুষ্ঠিত

রাজস্থলী বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

শিবচরের পাঁচ্চর বাজারে অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা

বটিয়াঘাটা সালেহা হত্যা মামলার পলাতক আসামি সিজার গ্রেফতার

মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে দুই গৃহহীন নারী পেলেন বাড়ি

নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচন

নন্দীগ্রামে মাদক ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৭