জয়পুরহাটে ঘুষ ছাড়া ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ১৩ জন
সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে জয়পুরহাটে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৩ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন। এদের মধ্যে ছেলে ১০ এবং মেয়ে ৩ জন।এই চাকরি পেতে অনলাইন আবেদনসহ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।
বিকেলে জয়পুরহাট পুলিশ লাইনস্ ড্রিলসেডে নতুন চাকরি পাওয়ায় এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জয়পুরহাট পুলিশ সুপার।কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ তদবির ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হত দারিদ্র ও মধ্যবিত্ত পরিবারের এসব তরুণ-তরুণীরা।
জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, নিজের যোগ্যতা, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে আজ চাকরি পেল ১৩ জন। যারা আজ নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো প্রকার যোগাযোগ, লবিং ও ঘুষ, তদবির করতে হয়নি।
এমএসএম / এমএসএম
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার
খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি