বাঘায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা উপজেলাধীন মশিদপু পদ্মা নদীর সুইচ গেট থেকে বাজু বাঘা ইউনিয়নের শেষমাথা পর্যন্ত ক্যানেল খনন অসমাপ্ত থাকায় কয়েকটি বিলে জলাবদ্ধতা সৃষ্টিসহ বেশ কিছু বাড়ীঘর পানিতে নিম্নজ্জিত হয়েছে। এছাড়া জলাবদ্ধতার কারনে ওইসব বিলের সহস্রাধিক বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে। এই ক্যানেল কাজ সুষ্ঠভাবে সম্পাদন ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বাঘা উপজেলা কৃষকলীগের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন কারা হয়।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাঘা উপজেলা পরিষদের গেটে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জানা যায়, পদ্মার বাধ মশিদপু সুইচ গেট থেকে উপজেলার বাজু বাঘা ইউনিয়নের শেষমাথা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার ক্যানেল খননের কাজ গত কয়েক বছর ধরে অসমাপ্ত রয়েছে। এ কারণে কয়েকটি বিলে যেমন-সদা মিয়া, ছাইগাড়া,বারখাদিয়া,হিজল পল্লী,টেবরি ও গরুর বিলসহ কয়েকটি বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু বাড়ীঘরেপানি উঠেছে। এছাড়া জলাবদ্ধতা কারনে ওইসব বিলের সহস্রাধিক বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে। এই ক্যানেলের কাজ সুষ্ঠভাবে সম্পাদন ও জলাবদ্ধতা নিরসনের উদ্দ্যোগ গ্রহন করা হয়নি। ফলে ওইসব বিলের সহস্রাধিক বিঘা জমি দীর্ঘদিন থেকে আবাদ করতে পারেননা কৃষকরা। একারণে তারা চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। যার কারণে উপজেলা কৃষকললীগের উদ্দ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাঘা পৌর কৃষকলীগের সভাপতি বাদশা মিঞা জানান,ইতিঃপুর্বে এ বিষয়ে পররাষ্ট্র পতিমন্ত্রী,উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। কিন্ত তাতে কোন ফল হয়নি।
মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিকলীগ বাঘা উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মিল্টন,সাধারণ সম্পাদক আবু লাহাব,উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক,সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম বকুল,পৌর কৃষকলীগের সভাপতি বাদশা মিঞা,কৃষক লীগ বাজু বাঘা ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান হাবিব,মহীলা আ'লীগের নেতৃ শরিফা খাতুন,ক্ষতিগ্রস্থ কৃষকসহ সর্বস্তরের শত শত জনগণ।
এমএসএম / এমএসএম
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.
“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা
Link Copied