ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর লাউকাঠি নদী থেকে স্কুল ছাত্র রাহুল এর লা'শ উদ্ধার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৬-৫-২০২৫ দুপুর ৩:৩৩

পটুয়াখালীর লাউকাঠী নদীতে গোসল করতে নেমে রাহুল সমাদ্দার (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাহুল নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। এক পর্যায়ে সে স্রোতের টানে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নদী থেকে রাহুলের নিথর দেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। স্বজনদের কান্নায় ঘটনাস্থলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

রাহুল সমাদ্দার স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্র ছিল বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ

সাতক্ষীরায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আলোচনা সভা অনুষ্ঠিত