নাগরপুরে সরকারি বই কালোবাজারে বিক্রির উদ্দেশ্য বইসহ ট্রাক জব্দ, প্রধান শিক্ষক পলাতক
টাঙ্গাইল নাগরপুরে সরকারি পাঠ্যবই বোঝাই একটি ট্রাক জব্দসহ তিনজনকে আটক করেছে নাগরপুর উপজেলা প্রশাসন। অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান বইগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্য সরিয়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে বই বিক্রির খবর শুনে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহম্মদ নোমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ। তারা স্থানীয়দের সহায়তায় ট্রাকটি জব্দ করেন।
স্থানীয়রা জানান, সরকারি বই ২০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন প্রধান শিক্ষক। বইগুলো মির্জাপুরে পাঠানো হচ্ছিল বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত ইউএনও আরাফাত মোহম্মদ নোমান বলেন, “সরকারি সম্পদ চুরি ও বিক্রির চেষ্টা আইনত অপরাধ। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ বলেন, “২০২৫ সালের নতুন পাঠ্যবইসহ একটি ট্রাক জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।”
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন, “বই বিক্রির বিষয়টি আমার জানা ছিল না।”
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, “উপজেলা শিক্ষা অফিসার ট্রাকসহ বই থানায় জমা দিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমানের বিরুদ্ধে এর আগেও ঘুষ ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।
রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট