ত্রিশালে ইয়াসিন হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ময়মনসিংহের ত্রিশালে ধানীখোলা ইউনিয়নের কাটাঁখালী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে ইয়াসিন আলী শ্রমিকের কাজ করতেন একটি মৎস্য খামারে। গত ২৭ জুলাই খামার থেকে বাড়ি ফেরারপথে স্থানীয় ইকবাল ও তার সহযোগীরা প্রকাশ্য দিবালোকে ইয়াসিনের পথরোধ করে ধারালো ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাত করে। টানা ৩৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৯ আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঘটনার দিন রাতেই ত্রিশাল থানায় মামলা দায়ের করলেও দীর্ঘ দেড়মাসেও হত্যাকান্ডে জড়িতরা গ্রেফতার না হওয়ায় দ্রুত গ্রেফতার ফাঁসির দাবিতে গত শনিবার সকালে ত্রিশাল-কাটাঁখালী সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসি।
ঘটনাসূত্রে জানা যায়, উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে ইয়াসিন আলী শ্রমিকের কাজ করতেন স্থানীয় একটি মৎস্য খামারে। খামার ঘরে মোবাইল ফোন চার্জ দিয়েছিল বলে দাবি করে প্রতিবেশী ইকবাল নামে ছেলে ইয়াসিন আলীর সঙ্গে বিরোধ সৃষ্টি করে। গত ২৭ জুলাই দুপুরে খামার থেকে বাড়ি ফেরারপথে স্থানীয় বঙ্গবন্ধু বাজারে পৌঁছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইয়াসিন আলীর উপর হামলা করে ধানীখোলা ইউনিয়নের উজানদাস পাড়া গ্রামের মৃত আমজাদ আলীর তিন ছেলে ইকবাল হোসেন, খায়রুল ইসলাম ও লাল মিয়া। হামলাকারীদের ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন ইয়াসিন আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ৩৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৯ আগস্ট রাতে চিকিৎসাধীন তার অবস্থায় মৃত্যু হয়।
এদিকে ঘটনার দিন (২৭ জুলাই) রাতেই নিহত ইয়াসিন আলীর ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ দেড়মাসেও হত্যাকান্ডের সঙ্গে জড়িত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতকাল শনিবার সকালে ত্রিশাল-কাটাঁখালী সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসি।
প্রখর রোদকে উপেক্ষা করে এলাকার সহস্রাধিক নারী পুরুষের সঙ্গে ঘন্টাব্যাপি মানববন্ধনে অংশ নেন, নিহত ইয়াসিনের বৃদ্ধ পিতা শাহাব উদ্দিন, শাশুড়ি লাইলী বেগম, স্ত্রী হালিমা খাতুন, বড় মেয়ে ফাউজিয়া আক্তার মিম ও ছেলে মাহিম।
মানববন্ধনে বক্তারা বলেন, মামলার দেড়মাস অতিবাহিত হলেও রহস্যজনক কারনে আসামি ধরতে পুলিশের কোন তৎপরতা নেই। প্রধানমন্ত্রীসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে যেন দ্রুত হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও কঠিন বিচার নিশ্চিত হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী