ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুরে স্কুল কলেজ খোলায় স্বস্তিতে অভিভাবকরা


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ১২-৯-২০২১ বিকাল ৫:১০
দীর্ঘ ১বছর ৬ মাস পর আবারও খুলেছে দেশের সব প্রাইমারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার
১১৯ প্রাইমারী বিদ্যালয়, ১৫টি মাদ্রাসা, ২৮টি মাধ্যমিক ও ৬টি উচ্চ মাধমিক বিদ্যালয়  স্বাস্থ্য বিধি মেনে রবিবার  (১২ সেপ্টেম্বর) সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। স্কুল কলেজ  চালু হওয়া নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। প্রায় দেড় বছর পর চিরচেনা ইউনিফর্ম, ব্যাগ কাঁধে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন শিক্ষার্থীরা। তবে, ইউনিফর্মের সঙ্গে এবার শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হচ্ছে। প্রথম দিন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত ও অন্যান্য অ্যাকাডেমিক নির্দেশনা প্রদান করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি, এইচএসসি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে ছয়দিন ক্লাস করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের সময়কাল হবে চার ঘণ্টা। উপজেলার বিভিন্ন প্রাইমারী স্কুল ঘুরে দেখা যায় কোনো কোনো স্কুলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রেণী কক্ষ ও বিদ্যালয়ের আশ পাশ পরিচ্ছন্ন করতে ব্যাস্ত সময় পার করছেন। তারা জানান দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে শ্রেণী কক্ষে ও তার আশেপাশে ময়লা জমেছে তাই সেগুলো পরিস্কার করে শিশুদের জন্য সুস্থ পরিবেশে বিদ্যালয়ে আগমনের ব্যবস্থা করছি।

এমএসএম / এমএসএম

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক