টুংগীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি শামসুল হক শেখকে ১৬ মে ২০২৫ শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলমের নির্দেশে এসআই মনির হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে টুঙ্গিপাড়া থানার সেকেন্ড অফিসার নাজমুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।
শামসুল হক শেখের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। তিনি টুঙ্গিপাড়া থানায় দায়েরকৃত একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের সময় তিনি থানা সীমানাবর্তী এলাকায় অবস্থান করছিলেন।
পুলিশ জানিয়েছে, শামসুল হক শেখ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শামসুল হক শেখের বিরুদ্ধে আরও অভিযোগ থাকলে সেগুলোর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে প্রশাসন আশ্বস্ত করেছে যে, আইন অনুযায়ী সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ