বেনাপোল পৌর সড়কের দীর্ঘ প্রতীক্ষার অবসান, দ্রুত শুরু হবে রাস্তার কাজ
দীর্ঘ প্রতীক্ষার পর বেনাপোল পৌরসভার বেনাপোল-বাহাদুরপুর সড়কের দেড় কিলোমিটার রাস্তার কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন বেনাপোল পৌরসভার প্রাশাসক ডা: কাজী নাজিব হাসান। ১৫ই মে (বৃহস্পতিবার) রাতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি বেনাপোল পৌরবাসির জন্য এই সুখবরটি পোষ্ট করেন।
তিনি জানান, প্রাক্কলণ ও ডিজাইন অনুমোদনের মধ্য দিয়ে আজ বেনাপোল পৌরসভার সামনের রাস্তার (বেনাপোল-বাহাদুরপুর ১.৫ কি:মি: সড়ক) নির্মান কাজের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। একই সাথে এই রাস্তায় ৯০০ মিটার নতুন ড্রেন, বড় আঁচড়ায় রাস্তা, ড্রেন সহ বেশ কিছু প্রকল্প চূড়ান্ত হয়েছে। এখন ঢাকার প্রকল্প অফিস থেকে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। আশা করা যাচ্ছে কয়েক মাসের মধ্যেই নির্মান কাজ দৃশ্যমান হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (জটঞউচ) প্রকল্পটি ৫ বছর ব্যাপী চলবে। পর্যায়ক্রমে বেনাপোল পৌরসভার প্রায় সকল ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মান কাজ হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
১৫ মে (বৃহস্পতিবার) বেনাপোল পৌর এলাকার রাস্তা ও ড্রেন এর জন্য ১৪ কোটি টাকার প্রকল্পে স্বাক্ষর করেন পৌর প্রশাসক বেনাপোল ও উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। ১৪ কোটি টাকার প্রকল্পে থাকছে বেনাপোল পৌরসভার বাহাদুরপুর রোড টু বেনাপোল কলেজ ও ডুপপাড়া পর্যন্ত রোড ও ড্রেনের কাজ। এছাড়াও বেনাপোল ৯নং ওয়ার্ড বড় আঁচড়া প্রাইমারী স্কুল থেকে দৌলতপুর সড়ক ও ঈদগাহ থেকে পুটখালী রোড পর্যন্ত ও ড্রেন সহ বেশ কিছু প্রকল্প।
এই প্রকল্পে স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোশারফ হোসেন, প্রধান সহকারী মোঃ আব্দুল্লাহ আল মাসুম রনি, নকশাকার মোঃ মফিজুর রহমান সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি