ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়া:সাবেক পৌর কাউন্সিলর ও মৎস্যজীবী লীগের সভাপতি আটক


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ৩:৪০

সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাবেক উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলা (৪৫) কে গ্রেফতার করেছে।

আজ (১৭ মে) শনিবার ভোরে তার নিজ বাড়ি সাতকানিয়া পৌরসভার আশেকের পাড়া হতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি তাদের সামাজিক একটি  মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাতকানিয়া উপজেলা  দলিল লেখক সমিতিরও সভাপতি।গ্রেফতারকৃত ভোলা সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও আশেকের পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলার পলাতক আসামি সাবেক উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে আজ শনিবার নিজ বাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে।

সাতকানিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা ভোলাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নেতা রাজনৈতিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত