ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ডাকাত


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ৪:১৭
মুকসুদপুরে উপজেলার গোলাবাড়ীয়া গ্রামে সিঙ্গাপুর প্রবাসী মো: রইচ উদ্দীন শেখ (গন্জর) এর দোতলা বাড়িতে সংঘটিত ডাকাতির রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত ৬জন ডাকাতকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশের একটি বিশেষ দল।
পুলিশ সূত্রে জানা যায়,গত ১৬ডিসেম্বর ২০২৪ তারিখ দিবাগত রাতে কমপক্ষে ১০/১২ জনের একটি ডাকাত দল মুকসুদপুর উপজেলার গোলাবাড়ীয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মো: রইচ উদ্দীন শেখ (গন্জর) এর বাড়িটির নিচতলার পেছনের জানালার গ্রীল কেটে এবং দোতলার সামনের বেলকনির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বাড়ির সদস্যদের হাত ও মুখ বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মুকসুদপুর থানায় দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব নেন ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল। 
শীতল চন্দ্র পালের নেতৃত্বে মুকসুদপুর থানার একটি চৌকস টিম স্কুলেস এই ডাকাতি মামলার রহস্য উদঘাটনের নিরলস ভাবে ভাবে কাজ করতে থাকে। তদন্ত দল ও তথ্য প্রযুক্তির সহায়তায় ও ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খুলনার শাহিন আবাসিক হোটেলের ম্যানেজার মহসিউল ইসলাম বাবুসহ ডাকাত আলমগীর,সজল,কামরুল,
জুয়েল ও সাগরকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে হোটেল ম্যানেজার মহসিউল ইসলাম বাবু,আলমগীর ও সজল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ডাকাতির বিস্তারিত বিবরণ দিয়েছেন।
এই ক্লুলেস ডাকাতি মামলার সফল উদঘাটনের জন্য গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার তদন্ত কর্মকর্তা শীতল চন্দ্র পালকে প্রশংসা করেন এবং সম্মাননা পুরস্কার প্রদান করেন।
এ বিষয়ে ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান,
“সকলের সমন্বিত টিম ওয়ার্ক ও সিনিয়র স্যারদের দিকনির্দেশনার ফলে স্কুলেস এই ডাকাতি রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। বাকি ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত