ঈশ্বরদীতে বিএনপির সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত
বিএনপিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজ ও আওয়ামী বিএনপির স্থান হবেনা বলে জানিয়েছেন,পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন। গতকাল রবিবার রাত নয়টায় ঈশ্বরদীর দিযারবাঘইল ক্লাব মাঠে পাকশী সাত নং ইউনয়ন বিএনপির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের সমর্থনে আয়োজিত সন্ত্রাসবিরোধী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা আজিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহান, এড,শামসুদ্দোহা জামী,মোহাম্মদ আলী কাজল,রফিকুল ইসলাম কলম,কবীর আহমেদ,মহরম মাস্টার, রেল শ্রমিকদল নেতা খন্দকার সোহেল রানা, সেলিম আহমেদ,আশিকুর রহমান,মঞ্জুর রহমান,মাহফুজুর রহমান মঞ্জু, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা ইমরান,মনোয়ার হোসেন,হাসেম আলী, শফিকুল ইসলাম ও রুবেল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। রাত নয়টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত সভায় সকল বক্তা সন্ত্রাস,চাঁদাবাজ,লুটপাটকারী ও আওয়ামীলীগ থেকে কোন হাইব্রীড আওয়ামী বিএনপিকে দলে স্থান না দেওয়ার দাবি তোলেন । একই সাথে বক্তারা হাইব্রীড আওয়ামীলীগের তালিকা করে দল থেকে বহিঃস্কারেরও দাবি জানান।
এমএসএম / এমএসএম
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন