বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে নিষিদ্ধ ভায়াগ্রার চালান আটক
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সদস্যরা বেনাপোল সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ৬০,৪৫,০০০/-(ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভায়াগ্রা পাউডার বা যৌন উত্তেজক (ঝরষফবহধভরষ ঈরঃৎধঃব) আটক করেছে। শনিবার (১৭ মে) দুপুরে বেনাপোল বাজারের এসএ পরিবহণের সামনে পাকা রাস্তার ওপর থেকে চার বস্তায় ২০১ দশমিক ৫ কেজি ভায়াগ্রা পাউডারের একটি চালান জব্দ করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারিরা ভ্যানযোগে ভায়াগ্রা পাউডারের বড় একটি চালান কুরিয়ারে বুকিং দিতে বেনাপোল এসএ পরিবহণের সামনে পাকা রাস্তার ওপর নিয়ে আসে। এ সময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চারটি বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বস্তাগুলো খুললে ভায়াগ্রা পাউডার পাওয়া যায়। ভায়াগ্রার চালানটি কুরিয়ার যোগে পাঠানোর জন্য আনা হয়েছিলো বলে জানা যায়।
নাম প্রকাশে বেনাপোলের একাধিক আমদানি কারক জানিয়েছে, বেনাপোল বন্দরে একটি চক্র অবৈধ পণ্য পাচারের কাজে নিয়োজিত রয়েছে। তারা বৈধ পণ্যের সাথে আমদানি নিষিদ্ধ বিভিন্ন পণ্য কৌশলে বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করাচ্ছে। বেনাপোল সীমান্তে শুধু মাত্র বিজিবি ছাড়া বর্তমান কাস্টম,কাস্টমস শুল্ক গোয়েন্দা ও অনান্য বাহিনীর চোরাচালান প্রতিরোধে ৫ আগষ্ট পরবর্তীতে কোন দৃশ্যমান ভূমিকা পালন করছে না।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল জোরদার করা হয়েছে। সাথে সাথে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে অবৈধ ভায়াগ্রা চালানারে সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ৪৯ বিজিবির দায়িত্বরত এলাকায় সকল অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি