ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২৫ দুপুর ১২:৪৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ফেরিঘাটে সমুদ্র সৈকতে  গোসল করতে নেমে নিখোঁজ কিশোর  মোঃ সিফাত মিয়া (১৭) নামের নিখোঁজ শ্রমিকের লাশ ১৯ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

রবিবার সকাল ১০ টার সময় বাঁশবাড়িয়া ঘাট থেকে ৫শত গজ দূরে ডুবরিদল অনুসন্ধান চালানোর সময় জোয়ারের পানিতে ভেসে উঠতে দেখা যায় একটি  লাশ। পরে শনাক্ত করে জানাযায়  এটি নিখোঁজ শ্রমিক  সিফাতের লাশ।  

এবিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফিরোজ ভূঁইয়া বলেন, সকাল ১০ সময় ফায়ার সার্ভিসের ডুবরি দল অনুসন্ধানের সময় ঘটনাস্থল থেকে ৫শত গজ দূরে  হঠাৎ একটি লাশ ভেসে উঠতে দেখে তা উদ্ধার করে আমাদের ডুবরি দল ।  উদ্ধারকৃত লাশ নিখোঁজ শ্রমিকের বলে শনাক্ত করেন নিহতের স্বজনরা। পরবর্তীতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা।

উল্লেখ্য,  গতকাল  শনিবার (১৭ মে)  বিকাল ৪ টায় বাঁশবাড়িয়া ফেরিঘাটে গোসল করতে নামলে  নিখোঁজ হন এই শ্রমিক । বিকাল ৪ টার সময় সিফাত ও তার এক সঙ্গি সৈকতে গোসল করতে নামে। ।  এসময় তার বন্ধু মোবারক হোসেন বলেন, সিফাত গোসল করতে নামার পর হঠাৎ শারীরিকভাবে দূর্বল হয়ে পড়ে।  একটা দঁড়ি এনে তাকে উপরে তুলে আনতে বলেন। উপরে উঠে আমি লোকজনকে বিষয়টি জানালে সবাই দৌড়ে এসে দেখে সিফাত সমুদ্রের স্রোতের পানিতে তলিয়ে গেছে।পরে খবর পেয়ে  কুমিরা ফায়ার সার্ভিসের টিম ৬ সময়  ঘটনাস্থলে গিয়েছে তাকে উদ্ধারের চেষ্টা করে প্রায় ২ ঘন্টা চেষ্টা  চালিয়ে তারা ব্যার্থ হয়ে  তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। আজ (রবিবার)  সকাল ৭ টা থেকে আবারো  অনুসন্ধানে নামলে ১০ টায় লাশ ভেসে উঠলে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল। 

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ