মুকসুদপুরে সরকারী রাস্তা কেটে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে রাহাত নামে এক দুর্বৃত্তকারী
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের পশ্চিম পাড়া সরকারী রাস্তা কেটে ফেলে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে রাহাত শেখ নামে এক দুবৃর্ত্তকারী।
স্থানীয় জনগণের সূত্রে জানা গেছে- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাট পশ্চিমপাড়ার কয়েকটি পরিবারের শতাধিক লোকজনের চলাচলের জন্য শুকুর আলী খানের জমির উপর দিয়ে ২০১২-১৩ অর্থ বছরের মুকসুদপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে স্থানীয় সরকারের এলজিএসপির বরাদ্দকৃত ৬০ হাজার টাকা ব্যয়ে দাসেরহাট পশ্চিমপাড়া-ডাংগাদূর্গাপুর সড়ক হতে দাসেরহাট মন্দির পর্যন্ত প্রায় ২৫০/৩০০ ফিট রাস্তা নির্মাণ করা হয়। এরপর সরকারের অর্থায়নে রাস্তাটি কয়েক
বার সংস্কার করা হয়েছে। নিয়মিতভাবে রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করে আসছে। কিন্তু একই ইউনিয়নের ডাঙ্গাদুর্গাপুর গ্রামের আশরাফ শেখের ছেলে রাহাত শেখ গত ১৬ মে-২০২৫ইং তারিখ শনিবার দুপুরে সরকারের কোন অনুমতি ছাড়া রাস্তাটির কয়েকস্থানে কেটে ফেলেছে। এছাড়া রাস্তার পাশে লাগানো প্রায় ১০/১২টি মেহগনি গাছ কেটে ফেলেছে। এতে করে জনগণের চলাচলের দারুণ বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দাসেরহাট গ্রামের ওমর আলী মোল্লার ছেলে মাসুদুর রহমান মোল্লা সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত এই রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের কয়েকটি পরিবারের লোকজন চলাফেরা করে। রাহাত শেখ নামে এক দুর্বৃত্তকারী গতকাল শনিবার দুপুরে রাস্তাটি কেটে ফেলেছে। এ
ব্যাপারে নির্মিত রাস্তার জমির মালিক মৃত-শুকুর আলী খানের মেয়ে মারুফা খানের সাথে আলাপ কালে তিনি জানান,জনগণের চলাচলের জন্য আমার পিতা-মৃত শুকুর আলী খান রাস্তা নির্মাণের জন্য জমি দিয়েছেন। আমাদের পরিবার এই রাস্তা কাটার কাউকে কোন অনুমতি দেয়নি। যে কেটেছে সে অনেক বড় অন্যায় করেছে। এছাড়া জমির মালিক মৃত-শুকুর আলী খানের শ্যালক ও পার্শ্ববর্তী ডাংগাদুর্গাপুর গ্রামের আয়ুব আলী শেখের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান,এই রাস্তা কাটার ব্যাপারে আমরা কেউ কিছু জানিনা। শুনেছি ডাঙ্গাদূর্গাপুর গ্রামের আশরাফ শেখের ছেলে রাহাত শেখ নামে একজন রাস্তাটি কেটে ফেলেছে। সে সম্পূর্ণভাবে বেআইনিভাবে এই কাজটি করেছে। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের (সংশ্লিষ্ট ওয়ার্ডের) সদস্য মিলন লস্করের সাথে এই বিষয়ে আলাপকালে তিনি জানান, সরকারের বরাদ্দে নির্মিত রাস্তা কেউ এভাবে কেটে ফেলতে পারে না। যে রাস্তাযটি কেটেছে সে অনেক বড় অন্যায় করেছে। স্থানীয় জনগণ সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত দুর্বৃত্তকারী রাহাত শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক
ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ
চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন
রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের
রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
কোনাবাড়ীতে বিল্ডিং কোড অমান্য করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
কোনাবাড়ীতে শ্রমিক পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া