শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলাউদ্দিন রুবেলকে গ্রামবাসীর সংবর্ধনা
চট্টগ্রামের সীতাকুণ্ডের শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, এ আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন রুবেলকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় গ্রামবাসী।
রবিবার (১৮ মে) বেলা বারোটায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় কয়েকশ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবীসহ রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা। এসময় এলাকার কৃতি সন্তান ও প্রাক্তণ ছাত্রকে সভাপতি হিসেবে পেয়ে তারা উচ্ছাস প্রকাশ করেন। পরে ''হে মহান অতিথি স্বাগতম" গানটি পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে মো. আলাউদ্দিন রুবেল উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকরের সভাপতিত্বে এতে আরও অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, সাধারণ সম্পাদক এডভোকেট আইনুল কামাল, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাঈল হোসেন, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন মাসুম, বিদ্যালয়ের দাতা সদস্য আবু তাহের।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে নিয়ে উচ্ছাস প্রকাশ করেন। এদের একজন শেখেরহাটের বাসিন্দা মো. রাসেল। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হয়ে আছে। একটিমাত্র ভবনে পাঠদান চলছে। প্রধান ফটকও অরক্ষিত।খেলার মাঠে পানি জমে। এছাড়াও দেওয়ের পলেস্তরা খসে পড়ছে এই বিদ্যালয়ের। আমরা আশা করছি, এলাকার কৃতি সন্তান মো. আলাউদ্দিন রুবেল দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের চিত্র পাল্টে যাবে। বিদ্যালটির অবকাঠামো উন্নয়নসহ, খেলাধুলার মনোরম পরিবেশ তৈরি, শিক্ষার্থীদের পড়াশোনার নতুন নতুন সুযোগ সৃষ্টিতে তিনি কাজ করবেন। পাশাপাশি বিদ্যালয়টিকে পুরো উপজেলায় ফুটিয়ে তুলবেন তিনি এমনটাই প্রত্যাশা করছি আমরা।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উত্তর জেলার আহ্বায়ক বাবু জিতেন্দ্র নারায়ণ নাটু বলেন, আমাদের এলাকার কৃতি সন্তান এডহক কমিটির সভাপতি হয়েছেন। এর চেয়ে আনন্দের আর কিছু নেই। তিনি এই বিদ্যালয়ের সব সমস্যার কথা জানেন এবং বুঝেন। এসবকিছু তার নখদর্পনে। আমাদের প্রত্যাশা অনেক বিদ্যালয়কে ঘিরে। আশা করি তার হাত ধরে সেসব পূরণ হবে একে একে। তার আছে তারুণ্যের শক্তি, কর্মস্পৃহা, দৃঢ়চেতা মনোভাব, প্রবল দেশপ্রেম। তিনি বিদ্যালয়কে এগিয়ে নিবেন।
এডহক কমিটির সভাপতি মো. আলাউদ্দিন রুবেল বলেন, আজ আমি স্থানীয়ের কথা শুনতে এসেছি। তারা আমাকে পেয়ে অভিভূত হয়েছেন জেনেই আনন্দ লাগছে। আমি সমস্যা, সম্ভাবনার কথাগুলো শুনেছি। এ বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত। আমি সর্বাত্মক চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করে এ বিদ্যালয়কে পুরো উপজেলায় নয় শুধু চট্টগ্রামেও পরিচিত করাতে। আর এজন্য সকলের সহযোগিতা খুব বেশি দরকার। আমাদের এলাকায় অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমি তাদের সাথে পরামর্শ করে আমার শৈশবের স্মৃতি বিজড়িত এ বিদ্যালয়কে সুন্দর ও সেরা করে তুলব ইনশাল্লাহ।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত