বাকেরগঞ্জের কারখানা নদীতে ফেরির দাবীতে সহস্রাধিক মানুষের মানববন্ধন
বরিশালের বাকেরগঞ্জের কারখানা নদীর ডিসি রোড খেয়াঘাটে ফেরির দাবীতে সহস্রাধিক মানুষ মানববন্ধন করেছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১১ টায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের ডিসি রোড এলাকায় এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর, দূর্গাপাশা, কবাই, দুধল ইউনিয়ন ও বাউফল উপজেলার কালিশুরি, ধুলিয়া,কাচিপারা, কেশবপুর, সূর্যমনি, ঘড়ীপাশা,তালতলী ইউনিয়নের সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, বাকেরগঞ্জ ও বাউফলের প্রায় সারে ৮ লক্ষ মানুষের প্রাণের দাবি ডিসি রোড খেয়াঘাট এলাকার কারখানা নদীতে ফেরির ব্যবস্থা করা। খরস্রোতা এই নদীতে প্রতি বছরই দূর্ঘটনার ঘটনা ঘটে। ইতিপূর্বে একাধিক বার দূর্ঘটনার কারণে বহু হতাহতের ঘটনাও ঘটেছে। এছাড়া বরিশালের সাথে বাউফলের ৬ টি ও বাকেরগঞ্জের ২ টি ইউনিয়নের যোগাযোগের অন্যতম মাধ্যম এই ডিসি রোড খেয়াঘাট।
বক্তারা আরও বলেন, বর্তমানে অসুস্থ রোগীদের জরুরী চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যেতে হলে এম্বুলেন্স বা গাড়িতে বাউফল ঘুরে প্রায় ৫০ কিলোমিটার অতিরিক্ত রাস্তা পার হতে হয়। এখানে ফেরির ব্যবস্থা করা হলে বরিশাল থেকে সরাসরি কালিশুরি পর্যন্ত যানবাহন চলাচল করতে পারবে। এর মাধ্যমে মানুষ নিরাপদে বরিশালে চিকিৎসা,ব্যবসা সহ বিভিন্ন কাজে যাতায়াত করতে পারবে। এছাড়া এ অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থীরা খুব সহজে বরিশাল ও বাকেরগঞ্জে যেতে পারবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডিসি রোডে কারখানা নদীতে ফেরির দাবীতে আন্দোলনের আহ্বায়ক আব্দুল কাইয়ুম খান, সদস্য মীর মনিরুল ইসলাম, কবিরুল ইসলাম সন্যামত,কাকরধা হেলাল উদ্দিন কলেজের অধ্যক্ষ মো: নূর দারাজ,রোকন উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার ত্বহা,কাকরধা এ কে এম ইনিস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক মো: আবুল বাশার, ইশাপুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান খান বাচ্চু, সমাজসেবক জে এম আবদুল লতিফ, প্রভাষক এইচ এম জামান হোসেন, প্রভাষক মজিবুর রহমান চাপরাশি, সমাজসেবক টিটু মল্লিক, সজিব মোল্লা, মুশফিকুর রহমান, রিপন মৃধা,আল আমিন হাওলাদার, জসিম খান, রাজিব মোল্লা, ইলিয়াস গাজী, সাব্বির মৃধা,শহিদুল ইসলাম, আশিকুর রহমান প্রমুখ।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান
বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ
Link Copied