জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই নির্বাচিত হলেন মধুখালী থানার মোঃ হেল্লা মোল্লা
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন মধুখালী থানার এএসআই মোঃ হেল্লা মোল্লা। জেলার গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং পরোয়ানা বাস্তবায়নে তাঁর নিরলস প্রচেষ্টা ও সফলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
গত ১৯ মে সকালে ফরিদপুর জেলা পুলিশ লাইনের শহীদ ছালাম সভাকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম, এএসআই মোঃ হেল্লা মোল্লার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ রুস্তম আলী জানান, এএসআই হেল্লা মোল্লা ধারাবাহিকভাবে দক্ষতা ও সাহসিকতার সঙ্গে পরোয়ানা তামিল করে থানার সম্মান বৃদ্ধি করেছেন। বিশেষ করে বিভিন্ন পুরাতন ও জটিল মামলার পরোয়ানা বাস্তবায়নে তাঁর দক্ষতা ছিল প্রশংসনীয়।
সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় এএসআই মোঃ হেল্লা মোল্লা বলেন, “এই সম্মান আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আমি সবসময় চেষ্টা করি পরোয়ানা তামিলে সর্বোচ্চ সততা, সাহসিকতা ও পেশাদারিত্ব বজায় রাখতে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমি প্রস্তুত। ভবিষ্যতেও আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যেতে চাই।”
এই সম্মাননা শুধু তাঁর জন্যই নয়, বরং মধুখালী থানার সম্মিলিত সাফল্যেরই অংশ বলে মনে করেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ