ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জে ব্র্যাকের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ৩:৪৮

বরিশালের বাকেরগঞ্জে মাধ্যমিক স্কুলে শিশু সুরক্ষা এবং যৌন হয়রানী প্রতিরোধ বিষয়ক কর্মসূচির উপজেলা পর্যায়ে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।২২ মে,২৫ বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রাক সোশ্যাল কমপ্লিয়েন্সের শিখা প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তন্ময় হালদার।
অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা কো- অর্ডিনেটর বিভাষ চন্দ্র তরফদার ও শিখার টেকনিক্যাল ম্যানেজার তৌহিদুর রহমান।
এ ছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ ও স্থানীয়  গণমাণ্য ব্যাক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সেমিনারে আয়োজকবৃন্দ জানান, ব্র্যাক “শিখা: প্রতিরোধ এবং সহায়তা  ব্যবস্থা জোরদারের মাধ্যমে লিঙ্গ ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা”-এই প্রকল্পটি ‘ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হবে। চার বছর মেয়াদী প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ পর্যন্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বরিশালসহ দেশের ছয়টি (ঢাকা, গাজীপুর, চট্রগ্রাম, নারায়ণগঞ্জ এবং রাজশাহী) জেলাতে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান, পাবলিক প্লেস, কর্মক্ষেত্র এবং অনলাইন প্লাটফর্মে, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে ২৭০টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, তৈরী পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে।

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ