মধুখালী থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার
ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম ২২ মে বৃহস্পতিবার মধুখালী থানা বার্ষিক পরিদর্শন করেন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই ইন্সপেকশন কার্যক্রম।
থানা প্রাঙ্গণে পৌঁছালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং বিভিন্ন রেজিস্টারপত্র পর্যবেক্ষণ করেন। এরপর থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের সমস্যা, সুবিধা-অসুবিধা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পুলিশ সুপার বলেন,
“থানার কার্যক্রমে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও জনসেবার মান নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাদিক আহমদ, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান এবং থানায় কর্মরত
সাব ইন্সপেক্টর (এসআই) রুস্তম আলী,সাব ইন্সপেক্টর মোঃ মুক্তার হোসেন,সাব ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম,সাব ইন্সপেক্টর নয়ন,
সাব ইন্সপেক্টর অসিত,সাব ইন্সপেক্টর সুকান্ত,সাব ইন্সপেক্টর সৈকত,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ হেলা মোল্লা,এএসআই মনির হোসেন, এএসআই শরিফুল ইসলাম,এএসআই মোছাঃ রেবেকা সুলতানা সহ অন্যান্য ফোর্সবৃন্দ
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ